ADHUNIK-KARBIGGYAN
(A BENGALI BOOK ON MODERN PALMISTRY)By Prof. RISHABH SHASTRI
আধুনিক করবিজ্ঞান (হাতের রেখায় ভাগ্যের ভালোমন্দ)
অধ্যাপক ঋষভ শাস্ত্রী (শাস্ত্রজ্ঞ জ্যোতিষী)
“আধুনিক করবিজ্ঞান” বইটি আমার সুদীর্ঘ পঁচিশ বছরের বাস্তব অভিজ্ঞতা এবং জ্যোতিষ ও হস্তরেখা বিদ্যা চর্চার ফসল। এই বইতে আমি আমার সকল অভিজ্ঞতা, জ্ঞান, জানা-অজানা তথ্য ও তত্বকে সহজ সরল ভাষায় এক মলাটের মধ্যে পরিবেশন করার চেষ্টা করেছি। যাতে আমার সকল ছাত্র-ছাত্রী, জ্যোতিষী বন্ধু ও সহকর্মীরা ছাড়াও সর্বস্তরের পামিস্ট ও হস্তরেখা প্রেমীদের বইটা কাজে লাগে।
বিগত আড়াই দশক ধরে একজন পেশাদার জ্যোতিষী এবং হস্তরেখাবিদ হিসাবে ভবিষ্যৎ দর্শন শাস্ত্রের দুটি ধারার ব্যাপক চর্চা, গবেষণা, অনুশীলন ও বাস্তব অভিজ্ঞতা লাভের সুবর্ণ সুযোগ পেয়েছি। এই দুই ধারা চর্চা করতে গিয়ে যেমন মানুষের জীবনে রাশিচক্র ও মহাকাশীয় গ্রহ-নক্ষত্রের অদ্ভুত প্রভাব লক্ষ্য করেছি তেমনি হাতের রেখায় জীবন ও জীবিকার আশ্চর্যজনক প্রভাব লক্ষ্য করেছি। ভাগ্য বিচারের এই দুই প্রাচীন শাখা, আমার কাছে একই মুদ্রার দুই পিঠ। রাশিচক্র রাশি-গ্রহ-ভাব এবং নক্ষত্রের আলোয় লেখা জীবনের নীল নকশা, অন্যদিকে করতলে রেখায় অঙ্কিত জীবন, জীবিকা ও ভাগ্যের মানচিত্র। হাতের রেখা আমাদের জীবন, জীবিকা, জীবন সংগ্রাম এবং অস্তিত্বের কাঠামোতে বোনা চরিত্র, অভিজ্ঞতা এবং ভাগ্যকে প্রকাশ করে।
প্রচলিত হস্তরেখা বিজ্ঞান প্রায়শই রহস্যাবৃত, অস্পষ্ট, বিভ্রান্তিকর, বহু ভুল ও ভ্রান্ত ধারণায় আচ্ছাদিত। এই বইতে আমি বাস্তব অভিজ্ঞতার আলোকে সুচিন্তিত, যুক্তি ও বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুসরণ করে পাঁচটি স্তরে সমগ্র বিষয়টিকে তুলে ধরেছি। এছাড়া সকল জটিলতাকে দূরে সরিয়ে একুশ শতকের উপযোগী, সুস্পষ্ট, প্রাসঙ্গিক এবং গ্রহণযোগ্য ভাবে উপস্থাপন করেছি। এই বইতে কিভাবে হাত দেখবেন, হাতের রেখা বিচার করবেন, এবং হস্তরেখা বিচারের সকল গুরুত্বপূর্ণ বিষয় সুচারু ভাবে ব্যাখ্যা এবং বিস্তারিত আলোচনা করেছি। এটা নিছক একটা হাত দেখার বই নয়, বরং হাত দেখার একটা ব্যবহারিক গাইড এবং হাত দেখার যাবতীয় বিষয়কে নির্ভরযোগ্য ভাবে তুলে ধরা হয়েছে। মানব জীবনের সকল গুরুত্বপূর্ণ বিষয়, যেমন -শরীর-স্বাস্থ্য, আয়ু, রোগব্যাধি, জন্মগত প্রতিভা, শিক্ষা ও ভ্রমণ, কর্ম ভাগ্য ও পেশা, ধন-সম্পদ, বিবাহ ও সন্তান ভাগ্য, বিবাহ ও যোটক বিচার, অপরাধ প্রবণতা, আঘাত, দুর্ঘটনা ইত্যাদি সকল গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে। বইটি পড়ার শেষে আপনিও খুব সহজে এবং দ্রুত হাত দেখতে পারবেন, এই প্রতিশ্রুতি দিলাম।
আমি আন্তরিক ভাবে আশাকরি যে বইটা সকল স্তরের পাঠক-পাঠিকা, হস্তরেখাবিদ, পামিস্ট্রি চর্চাকারী এবং জ্যোতিষ প্রেমীদের চাহিদা ও আশা পূরণে সক্ষম হবে। আধুনিক করবিজ্ঞানের উজ্জ্বল জগতে আপনার শুভ যাত্রা আলোকিত হোক, এই শুভ কামনা জানাই।
ধন্যবাদান্তে,
বিনীত, অধ্যাপক ঋষভ শাস্ত্রী (জ্যোতিষ ও হস্তরেখাবিদ)
বইটিতে পাবেন ?
১) সামুদ্রিক শাস্ত্র (Physiognomy)
২) ফেস রিডিং ( Face Reading)
৩) গঠনতত্ত্ব (Cheirognomy/কিরোনমি)
৪) রেখাতত্ব (Cheirogmancy/ কিরোম্যান্সি)
৫) বিভিন্ন চিহ্ন ও তার ফল (Sign and Symbols)
৬) মুদ্রাচিহ্ন এবং আঙুলের ছাপ ( Glyphs and Finger Print)
৭) হাত দেখে যোটক বিচার (Marriage Matching)
৮) রত্ন ও-উপরত্ন এবং গ্রহ প্রতিকার (Gems Remedy)
৯) অনুশীলনী (প্রশ্নোত্তর, কুইজ, এমসিকিউ, নিজের পামিস্ট্রির জ্ঞান পরীক্ষা )
১১) হাত দেখার ফর্ম (Palm Reading Form)
১২) রেডি রেকোনার (Ready Reckoner)